ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ২৪, ২০২৬, ০৩:২০ পিএম

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষ অভিযান ও বৃক্ষমেলা।

জানা গেছে, এ বছর মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে। ফলের গাছ, ঔষধি গাছ, ফুলের গাছসহ প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়েছে মেলায়।

মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন এবং ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

মেলা কর্তৃপক্ষ জানায়, সর্বসাধারণের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী সাতদিন ধরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জেএইচআর

Link copied!