ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কঠোর নজরদারির মধ্যে ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৩:৩২ পিএম

কঠোর নজরদারির মধ্যে ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা সম্পন্ন

কঠোর নজরদারির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার্থীদের প্রবেশপথে এবং ভেতরের বিভিন্ন স্থানে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক কাজে জড়িত না হওয়ার সতর্কবার্তা সংবলিত ব্যানার টাঙানো হয়।

নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা ছিল ফায়ারফাইটার ১৬৫টি, নার্সিং অ্যাটেনডেন্ট ২টি, ড্রাইভার ১৩টি এবং ইঞ্জিন ড্রাইভার ১টি। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষার জন্য মনোনীত ১৮৪২ জন প্রার্থীর মধ্যে ১৭৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রবেশপত্র যাচাই করে পরীক্ষার্থীদের মূল গেটের ভেতরে প্রবেশ করানো হয় এবং তাঁদের সাথে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর মাঠ পরীক্ষার সময় তুলে রাখা ছবির সাথে চেহারা মিলিয়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার পাশাপাশি ভিডিও ও স্টিল ক্যামেরার মাধ্যমে স্থির ও চলমান চিত্র ধারণ করা হয়। বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি প্রতিটি কক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও দায়িত্বে ছিলেন। এছাড়া লিখিত পরীক্ষা উপলক্ষে জরুরি প্রয়োজন ব্যতীত ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

নিয়োগ কমিটির সভাপতি ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সশরীরে উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ পরীক্ষার দিনই খাতা মূল্যায়ন শেষে মৌখিক (ভাইবা) পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ফায়ার সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইটে (fireservice.gov.bd) ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য অধিদপ্তর থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!