ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৩:২৬ পিএম

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদদের প্রতি শ্রদ্ধা, আহতদের সম্মান জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রকাশিত এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতাকর্মীরা। তাদের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল জানায়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান জানানো, আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুসংহত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।

এম জি

Link copied!