ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৩:৩৭ পিএম

বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকালেই তিনি পদত্যাগ করছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। ইতিমধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং তাঁর কাছেই বিকাশের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হস্তান্তর করা হবে।

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বাভাবিক নিয়মে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

তাঁর দায়িত্বকালে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনিই দেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন ভিন্ন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল তীব্র প্রতিবাদ জানায়।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হলে নিজস্ব স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।

রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

জেএইচআর

Link copied!