ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ২৪, ২০২৬, ০৩:২৯ পিএম

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন জানান, তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী এক বছরে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে আড়াই লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় এক লাখ চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। পেশাজীবী দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা সম্ভব।

তিনি আরও জানান, নগরীর পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, ড্রেনের কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ ও সবুজায়নসহ চলমান উন্নয়ন কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহসভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এস এ মুসা, হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ইঞ্জি. মো. ফারুক হোসেন, মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মসজিদ ও গোরস্থান কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!