ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকশাচালক নিহত, আহত ১০

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

জুলাই ২৪, ২০২৬, ০৮:৪১ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকশাচালক নিহত, আহত ১০

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপর উঠে গেলে রিকশাচালক মোশারফ হোসেন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী সেবা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে চলাচলরত একটি রিকশার ওপর উঠে যায়। এতে রিকশাচালক মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি ও রিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম জি

Link copied!