ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করে বিচার করতে হবে

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুলাই ২৫, ২০২৬, ১২:৩৯ পিএম

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করে বিচার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তাকে বিচারের মুখোমুখি করা। আমরা এখানে এসে জানতে পারলাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। আমরা এই জুলাই পদযাত্রা থেকে বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যেন কোনোভাবেই ‘সেইফ এক্সিট’ বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথেও আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোণাবাসীর সহযোগিতা চাই।

শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোণা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্রক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছিল, সেই আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

নেত্রকোণা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম এবং জেলা এনসিপির সদস্যসচিব মো. ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।

এএন

Link copied!