ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে জনগণ আবার রাস্তায় নামবে’

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০১:২১ পিএম

‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে জনগণ আবার রাস্তায় নামবে’

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বিকেলে সংগঠনটির শহর ও জেলা শাখার আয়োজনে শহরের মিজান ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সভাপতি ইমাম হোসেন আরমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান।

এ সময় সাবেক জেলা সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, শহর সেক্রেটারি এনামুল হক প্রমুখ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দুই বছর পার হলেও আমরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে পাচ্ছি না। গণরায়ের বাস্তবায়ন হচ্ছে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এএন

Link copied!