ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

জুলাই ২৫, ২০২৬, ১২:৫৯ পিএম

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গাজী (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে অবস্থিত রিপন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকালে কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হন হাসান গাজী। ভবনে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে।

ঘটনার বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএন

Link copied!