পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬, ১২:৪১ পিএম
নেত্রকোণার পূর্বধলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া ওই গ্রামের মো. জাহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প চালু করতে গেলে বাবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএন