ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দাঁড়িয়ে থাকা বাসকে ঘিরে পাঁচ গাড়ির সংঘর্ষ, দুই ভাই নিহত

মাসুদ রানা, ধামরাই 

মাসুদ রানা, ধামরাই 

জুলাই ২৫, ২০২৬, ০২:৩২ পিএম

দাঁড়িয়ে থাকা বাসকে ঘিরে পাঁচ গাড়ির সংঘর্ষ, দুই ভাই নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় সড়কের পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে কেন্দ্র করে একের পর এক মোটরসাইকেলসহ পাঁচটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় পেছন থেকে আসা একটি মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। আবাস সাহা সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানার আশুতোষ সাহার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে মূল সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই বাসটি দেখে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে। প্রাইভেটকারের পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও একইভাবে ব্রেক করতে বাধ্য হয়। কাভার্ডভ্যানটির পেছনে চলছিল দুটি মোটরসাইকেল। সবশেষে পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়।

মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় একটি বাস, একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি মিনিবাস ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধামরাই থানার এসআই তারেক বলেন, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ইসলামপুর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, সড়কের পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে কেন্দ্র করেই পেছনের যানবাহনগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। একপর্যায়ে পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের মিনিবাসটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়।

তিনি বলেন, আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা নেবে।

সাভার হাইওয়ে থানার এসআই শাহাদাত হোসেন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!