ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রংপুরে ডিবির অভিযানে সরকারি চোরাই ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ১

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০৮:৩৫ পিএম

রংপুরে ডিবির অভিযানে সরকারি চোরাই ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ১

রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চোরাই ওষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাই সরকারি ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওষুধ কীভাবে সরকারি হাসপাতাল বা গুদাম থেকে বাইরে এসে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাদল ফার্মেসিতে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় সরকারি ১৬ পিস ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে অমল চন্দ্র রায় (৪৩)। বর্তমানে তিনি রংপুর মহানগরীর কোতোয়ালি থানার সাগরপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী শনিবার দুপুরে জানান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দায়ের করা একটি চুরির মামলার রিমান্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে তদন্তের অংশ হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, অভিযানে বাদল ফার্মেসি থেকে সরকারি ১৬ পিস ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধার করা হয় এবং অমল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, উদ্ধার হওয়া ওষুধগুলো সরকারি হওয়ায় সেগুলো কীভাবে হাসপাতাল বা সরকারি সরবরাহ ব্যবস্থা থেকে বাইরে এসেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এম জি

Link copied!