ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চার্টার্ড ডেতে অসহায় পরিবারের পাশে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০৮:৫৭ পিএম

চার্টার্ড ডেতে অসহায় পরিবারের পাশে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

সামাজিক সেবাকে আরও বেগবান করার প্রত্যয়ে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল তাদের নবম চার্টার্ড ডে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজকল্যাণে ক্লাবটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

শনিবার গাজীপুর শহরের প্রকৌশলী ভবনের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চার্টার্ড ডে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর (ডি-৬৪) ও পিডিজি এ কে এম সামসুল হুদা।

ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সভাপতিত্বে এবং প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ডা. আমিরুল ইসলাম, রিপসা টিম মেম্বার রোটারিয়ান জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ও আইপিপি জাহাঙ্গীর কবির, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী শাহ মামুন সারোয়ার, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জাহাঙ্গীর আলম (পিএইচএফ), পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এরশাদ হোসেন, রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট সৈয়দ মনির হোসেন, রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট মনিরুজ্জামান মুন্না এবং রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের প্রেসিডেন্ট গোলাম মোস্তফাসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, সার্ভিস প্রজেক্ট ঘোষণা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চার্টার্ড ডে উপলক্ষে সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দুটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, একজন অটিস্টিক শিশুর চিকিৎসা সহায়তা এবং একজনকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে টেইলারিং কাজে আর্থিক সহযোগিতাসহ মোট আটটি সেবামূলক প্রকল্প বাস্তবায়ন করে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি।

সবশেষে জাতীয় সংগীতশিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

এম জি

Link copied!