ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পোরশায় পুলিশ বক্স উদ্বোধন, নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০৯:১৬ পিএম

পোরশায় পুলিশ বক্স উদ্বোধন, নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড় থেকে গোমস্তাপুর-আড্ডা সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় বারিন্দা মোড় এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ বক্সের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং পুলিশ বক্সের উদ্বোধনী ফলক উন্মোচন করা হয়। পরে পুলিশ বক্স প্রাঙ্গণে তিনটি ফলজ ও মাল্টা গাছের চারা রোপণ করেন অতিথিরা।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কে গাছ ফেলে ডাকাতি, মাদক পরিবহন ও বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে আসছিল। পুলিশ সুপারের নির্দেশনায় স্থানীয় জনগণের সহযোগিতায় প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে সড়কটিতে রাতেও নিরাপদে যান চলাচল সম্ভব হচ্ছে এবং এলাকার বাসিন্দারা স্বস্তিতে বসবাস করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং অপরাধ দমনে কার্যক্রম জোরদার করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ আবুল হোসেন বাবু, আব্দুল গনি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!