ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ডিসির উদ্যোগে ৫ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি শুরু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুলাই ২৬, ২০২৬, ০৪:২২ পিএম

ডিসির উদ্যোগে ৫ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি শুরু

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির আওতায় স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে জেলার ২ হাজার ১৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫২৭টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী ও আলিয়া মাদ্রাসাসহ মোট ৫ হাজার ৩২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

জেলা প্রশাসক আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম মূল্যায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। প্রতি মাসে মূল্যায়নের ভিত্তিতে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনা ও পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়, বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক দুই শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেন। এ সময় বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!