ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬
বাণিজ্যমন্ত্রী

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৪:৪৭ পিএম

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য ও সেবা রপ্তানি থেকে মোট ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫.২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি নতুন নতুন বাজারে প্রবেশ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও গুরুত্ব দেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রীর ভাষ্য, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এখনও চ্যালেঞ্জপূর্ণ। তবে এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করে রপ্তানি খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করবে।

এম জি

Link copied!