ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ২৬, ২০২৬, ০৪:১৭ পিএম

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। সিটি করপোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনও এই কর্মসূচিতে যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। এ ছাড়া ইমাম-মুয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমও শিগগিরই শুরু হবে। বক্তব্যে তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবিরসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম।

জেএইচআর

Link copied!