ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

হাবিপ্রবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৫:২১ পিএম

হাবিপ্রবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর উদ্যোগে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ রোববার সকাল ১০টায় অডিটোরিয়াম-২-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল্যা বলেন, “গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। গবেষণাই জ্ঞান, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং উদ্ভাবনের পথ উন্মোচিত হয়। এই কর্মশালা আমাদের গবেষণার অগ্রগতি মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণার বিকাশ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ২০২৪-২০২৫ অর্থবছরে সম্পন্ন হওয়া ইন্ডিপেনডেন্ট গবেষণা প্রকল্প এবং ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত কোলাবরেটিভ গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের চলমান কোলাবরেটিভ গবেষণা প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি ও গবেষণা প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

এছাড়াও কর্মশালায় আইআরটির বার্ষিক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন এবং ফিশারিজ অনুষদের ৪টি প্রকল্প উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির উপপরিচালক মো. শাহজাহান মণ্ডল।

উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দসহ ১৩০ জন গবেষক অংশগ্রহণ করেন।

এএন

Link copied!