ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার প্রশংসা করে প্রশ্নের মুখে ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৪:৩২ পিএম

আর্জেন্টিনার প্রশংসা করে প্রশ্নের মুখে ফিফা সভাপতি

বিশ্বকাপ শেষ হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। চিঠিতে আর্জেন্টিনা দলের পেশাদারিত্বের প্রশংসা করায় ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

কারণ, বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ফিফা।

ফাইনাল ম্যাচ শেষে সৃষ্ট উত্তেজনায় আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার নামও উঠে এসেছে। বিষয়টি বর্তমানে ফিফার তদন্তাধীন।

এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পাঠানো চিঠিতে আর্জেন্টিনা দলের ‘পেশাদারিত্ব’ উল্লেখ করাকে অনেকেই অসঙ্গত বলে মনে করছেন। তবে শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বকাপজয়ী স্পেন এবং তৃতীয় স্থান অর্জনকারী ফ্রান্সকেও পৃথকভাবে শুভেচ্ছা চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল চিঠিগুলোর সত্যতা নিশ্চিত করেছে বলে দাবি করেছে।

চিঠিতে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। তিনি খেলোয়াড়, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং ও চিকিৎসক দল এবং পুরো টুর্নামেন্টে দলকে সমর্থন দেওয়া সমর্থকদের অভিনন্দন জানান।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের সাফল্য নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম পরিকল্পনা, আবেগ, অঙ্গীকার এবং ফুটবলের প্রতি ভালোবাসার ফল। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শেষে ক্লদিও তাপিয়ার প্রতি আগামী প্রতিযোগিতাগুলোর জন্য শুভকামনা জানিয়ে শিগগিরই আবার দেখা হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন ফিফা সভাপতি।

এম জি

Link copied!