ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে অনিয়মের অভিযোগে পরিদর্শনে এমপি

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ২৬, ২০২৬, ০৫:৪৫ পিএম

মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে অনিয়মের অভিযোগে পরিদর্শনে এমপি

মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের একটি শেড নির্মাণে অনিয়মের অভিযোগের খবর প্রকাশের পর রোববার সকালে গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

এ সময় গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি সেই শুভেচ্ছা গ্রহণ করেননি। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, একটি গণমাধ্যমে ডাল গবেষণা কেন্দ্রের অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পরই তিনি আজ পরিদর্শনে যান।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ ডাল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযোগের বিষয়ে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ বলেন, “এটা কোনো প্রকল্পের টাকা নয়। গবেষণা খাতের কিছু টাকা রেখেছিলাম। সেখান থেকে শেডের জন্য কিছু মালামালও ক্রয় করেছি। কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে শেডটি এখনও নির্মাণ করতে পারিনি। এ বিষয়ে কোনো অনিয়ম হয়নি।”

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “প্রকল্পে অনিয়মের খবর শুনে আজ আমি অফিস পরিদর্শনে এসে দেখলাম, এখানে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।”

এএন

Link copied!