ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়, জানতে চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়, জানতে চায় হাইকোর্ট

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ও কথিত স্বেচ্ছাচারী সার্ভিস চার্জের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ ধরনের সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে গ্রাহক সুরক্ষা, সার্ভিস চার্জ নির্ধারণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কেন একটি স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

রুলে আরও বলা হয়েছে, দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য এবং সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে দায়ের করা জনস্বার্থমূলক রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। সম্প্রতি তিনিই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।

রুলের জবাব দিতে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এএন

Link copied!