রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬, ০৬:৪৫ পিএম
‘সত্য প্রকাশে আপসহীন’-এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে সক্রিয় তিনটি সাংবাদিক সংগঠনকে একীভূত করে ‘রামগতি প্রেসক্লাব’ এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এসটিভির মোহাম্মদ নিজাম উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তরের এম শাহরিয়ার কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান ধনু। উপস্থিত সাংবাদিকদের প্রস্তাব ও সম্মতির ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমাদের সময়ের মোহাম্মদ মুছাকালিমুল্লাহ এবং আমার কাগজের জাফর আহাম্মদ গণি।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো), সহসভাপতি মনিরুল ইসলাম (দৈনিক খবর) ও ফিরোজ আলম পরশ (সোনালি কাগজ), সহসাধারণ সম্পাদক এম. এ. এহসান রিয়াজ (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (আজকালের খবর), দপ্তর সম্পাদক শাহরিয়ার কাজল (যোগাযোগ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালমান (দৈনিক সরেজমিন), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম খোকন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন (দৈনিক ভোরের কাগজ), কোষাধ্যক্ষ নুর উদ্দিন জুয়েল (নাগরিক ভাবনা), নির্বাহী সদস্য জাকির শাহ (আমার সংবাদ) এবং সাধারণ সদস্য আল আমিন (ভোরের চেতনা) ও মো. হেলাল উদ্দিন (ভোরের মালঞ্চ)।
সভায় রামগতি প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রাখা, স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কামাল উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা রামগতি প্রেসক্লাবকে স্থানীয় সাংবাদিকদের একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
এম জি