ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে দুই ধর্ষণ মামলা: এক আসামি কারাগারে, অন্যজন পলাতক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৫:৫৪ পিএম

বোয়ালমারীতে দুই ধর্ষণ মামলা: এক আসামি কারাগারে, অন্যজন পলাতক

ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুটি ধর্ষণ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর মামলার অভিযুক্ত এখনো পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের ওহিদ শেখের ছেলে মেহেদী শেখের (২৭) বিরুদ্ধে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে বাবা-মা না থাকা ওই নারীর বক্তব্যের ভিত্তিতে সুজন মোল্যা শনিবার রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে পলাতক মেহেদী শেখকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে অন্তঃসত্ত্বা ওই নারীকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, উপজেলার সাতৈর ইউনিয়নের কেরসাইল এলাকায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মা রোববার বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা করেন।

এ মামলার অভিযুক্ত মো. আসিফ শেখ (২১) পলাতক রয়েছেন। নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলার আসামি মেহেদী শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর মামলার আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দুই ভুক্তভোগীকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম জি

Link copied!