ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৫:৩৬ পিএম

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত নয়, নিজ ক্যাম্পাসের শিক্ষক পরিষদ থেকেই ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা এ দাবি সংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে প্রতিনিয়ত নানা জটিলতা দেখা দিচ্ছে এবং ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দক্ষ অ্যাকাডেমিশিয়ান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা শিক্ষকদের প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকেই এ পদে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

তারা বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত শিক্ষককে কেন এখানে ট্রেজারার পদে নিয়োগ দিতে হবে। যেসব শিক্ষক বিগত দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তাদের মূল্যায়নের সময় এসেছে।

শিক্ষার্থীদের দাবি, বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে এবং নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়।

এছাড়া নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে প্রতিষ্ঠানের পরিবেশ বুঝতে অনেক সময় লেগে যায়। ফলে দায়িত্ব বুঝে ওঠার আগেই অনেক সময় তার চাকরির মেয়াদ শেষ হয়ে আসে। তাই শিক্ষার্থীদের একটাই দাবি, এই বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য ব্যক্তিকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করা হোক।

এএন

Link copied!