ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬
পুলিশ

বার্লিনে সমকামীদের উৎসবে হামলাকারী ব্যক্তি ‘ইসলামপন্থী গোষ্ঠী’র সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৬:১৩ পিএম

বার্লিনে সমকামীদের উৎসবে হামলাকারী ব্যক্তি ‘ইসলামপন্থী গোষ্ঠী’র সদস্য

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ+ কমিউনিটির ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ প্রাইড উৎসবে গাড়ি তুলে হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে ‘ইসলামপন্থী গোষ্ঠী’র সদস্য হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তবে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার রাতে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি সাদা রঙের ভ্যান বা মিনিবাস দ্রুতগতিতে পার্কের ভেতরে ঢুকে উৎসবে অংশ নেওয়া মানুষের ওপর উঠে যায়। কিছুদূর গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি থেমে গেলে চালক সেটি ফেলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। বার্লিন পুলিশের এক মুখপাত্র জানান, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তিনি পুলিশের নথিভুক্ত একজন ‘ইসলামপন্থী গোষ্ঠী’র সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। তবে সংবাদ প্রকাশ পর্যন্ত তাকে আটক করা যায়নি। জব্দ করা গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে আটজন গুরুতর আহত হয়েছেন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় হাজার হাজার মানুষ উৎসবস্থলে উপস্থিত ছিলেন। রক্তক্ষয়ী এ ঘটনার পরপরই উৎসব বন্ধ ঘোষণা করা হয় এবং পুরো এলাকা খালি করে দেওয়া হয়।

বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে একটি মুক্ত ও সহনশীল সমাজের ওপর ‘বর্বর হামলা’ বলে মন্তব্য করেছেন। জার্মান চ্যান্সেলরসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারাও হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি জার্মানিতে যানবাহন ও ছুরি ব্যবহার করে সাধারণ মানুষের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এ হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এএন

Link copied!