ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জবি শিক্ষক সমিতি

বাইরের কাউকে ট্রেজারার করা হলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৬:৫৫ পিএম

বাইরের কাউকে ট্রেজারার করা হলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ট্রেজারার পদে বাইরে থেকে কাউকে নিয়োগ দিলে তাঁকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। একই সঙ্গে ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ও শিক্ষক নিয়োগে জবির যোগ্য শিক্ষকদেরই অগ্রাধিকার দেওয়া উচিত।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭৩২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে ২৪৫ জন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ভালোভাবে অবগত। তাই ট্রেজারার পদে জবির যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জবির শিক্ষকরা যদি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হন, তাহলে নিজ বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা কী-সেই প্রশ্নও উঠে আসে।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে তারা সবসময় সোচ্চার থাকবে।

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিম বলেন, বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

শিক্ষার্থীদের প্রতিনিধি ফেরদাউস বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের অভিযোগ ছিল। ভবিষ্যতে যেন এ ধরনের বৈষম্যমূলক নিয়োগ না হয়, সে দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘টিম জগন্নাথ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তনের প্রক্রিয়ার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

এম জি

Link copied!