ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ১২:১০ পিএম

সোনারগাঁয়ে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আয়নাল হকের ছেলে।

নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।

রোববার রাতে ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রাজুকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও পিটিয়ে আহত করা হয়।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে সংঘটিত হত্যাকাণ্ড, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএন

Link copied!