ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ঈশ্বরগঞ্জে সচেতনতামূলক স্টিকার বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৩:৫৮ পিএম

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ঈশ্বরগঞ্জে সচেতনতামূলক স্টিকার বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শব্দদূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘অকারণে হর্ন নয়, ধৈর্য রাখুন’ শীর্ষক সচেতনতামূলক স্টিকার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১টায় উপজেলা পৌরবাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। উদ্বোধনের পর বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুল।

আয়োজকরা জানান, অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং শব্দদূষণ কমিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে স্টিকার বিতরণ অব্যাহত থাকবে।

এএন

Link copied!