ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দাবা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় গোয়ালন্দের জান্নাত

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুলাই ২৭, ২০২৬, ০৪:৩২ পিএম

দাবা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় গোয়ালন্দের জান্নাত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের দাবা (বালিকা) প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গোয়ালন্দ উপজেলার কাশফিয়াতুল জান্নাত। এর আগে কাশফিয়াতুল জান্নাত আঞ্চলিক পর্যায়ে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলাকে হারিয়ে রাজবাড়ী জেলার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।

সে উপজেলার দেওয়ানপাড়া রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মো. মোরাদ হোসেন এবং মায়ের নাম সোনিয়া আক্তার।

জানা যায়, রোববার (২৬ জুলাই) ঢাকা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে। এর আগে কাশফিয়াতুল জান্নাত উপজেলা, জেলা ও ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।

কাশফিয়াতুল জান্নাত বলেন, “এ অর্জন আমার একার নয়, এটি আমার উপজেলাবাসীর সবার। এ বছর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছি। সবার দোয়া ও ভালো প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে আমি গোয়ালন্দের মান রাখতে পারব।”

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাথী দাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্যসচিব মোহাম্মদ হাফিজুল হক এ অর্জনে কাশফিয়াতুল জান্নাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এএন

Link copied!