ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬
অর্থমন্ত্রী

সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৪:২৩ পিএম

সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নীতিগত অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু হলো বিনিয়োগ। তার ভাষায়, সরকারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়-সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারই বিনিয়োগ।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি জানান, বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করেছে। বাংলাদেশ এখন সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা ব্যবসার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের গতি বাড়াবে, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

এম জি

Link copied!