ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, ৫ পর্বতারোহীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৪:১২ পিএম

মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, ৫ পর্বতারোহীর প্রাণহানি

ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে অভিযান চালাতে গিয়ে তীব্র ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ এখনো পাহাড় থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল প্রথমে পাহাড়ে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে, আরও তিনজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তবে প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে সেগুলো এখনো পাহাড় থেকে নিচে নামানো সম্ভব হয়নি।

যদিও রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বরাত দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক।

জর্জিয়া সীমান্তের উত্তরে অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস আকস্মিক আবহাওয়া পরিবর্তন এবং দুর্গম আরোহণপথের কারণে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ পর্বত হিসেবে পরিচিত।

বসনিয়ার গণমাধ্যম জানিয়েছে, সাত সদস্যের অভিযাত্রী দলের সবাই দেশটির মধ্যাঞ্চলীয় শহর জেনিৎসার বাসিন্দা ছিলেন। দলে একটি দম্পতি এবং স্থানীয় একটি হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরূপ আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে উদ্ধার তৎপরতা এবং মরদেহ নামিয়ে আনার কাজ আরও জটিল হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

এম জি

Link copied!