ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০২:৫৮ পিএম

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে স্থানীয় যুবসমাজ পরিচালিত ‘গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, শিশুদের উপস্থিতি এবং অবকাঠামোগত সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের চমৎকার শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে, সকাল ১১টায় বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

গুচ্ছগ্রাম বিদ্যালয় পরিদর্শনের পর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াচ্ছে। এখানকার শিশুদের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা আমাদের মূল লক্ষ্য। এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

জেএইচআর

Link copied!