ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৩:১৯ পিএম

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তির সাহায্যে ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করায় সংশ্লিষ্ট গবেষক ও উদ্ভাবকদের আন্তরিক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি যন্ত্রকে মানবকল্যাণে ব্যবহার উপযোগী করা এবং দেশ-বিদেশে বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় উদ্ভাবক দল দুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই চিকিৎসাসামগ্রীর কার্যকারিতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজারজাতকরণের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে ও আধুনিক প্রযুক্তির বিকাশে বর্তমান সরকার গবেষণা ও উদ্ভাবন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই যন্ত্রগুলোর প্রয়োজনীয় মান যাচাই, পরীক্ষা-নিরীক্ষা ও বাণিজ্যিক উৎপাদনের জন্য সরকার সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেবে।

সভায় জানানো হয়, দুটি পৃথক বিশেষজ্ঞ দল এই ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় আইনি অনুমোদন ও ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে এগুলো দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। দেশীয়ভাবে তৈরি হওয়ায় এগুলোর উৎপাদন খরচ অনেক কম হবে, যা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা খরচ কমিয়ে আনতে ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এগুলো রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, উদ্ভাবিত ভেন্টিলেটরটি গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অত্যাধুনিক জীবনরক্ষাকারী সরঞ্জাম। এর আন্তর্জাতিক মান ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আরও কিছু বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যায় ভোগা রোগীদের জন্য অত্যন্ত উপযোগী। এই যন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি সচল রাখতে কোনো বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না। ফলে বিদ্যুৎহীন দুর্গম এলাকা কিংবা জরুরি অবস্থায় রোগী বহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি অনায়াসে ব্যবহার করা যাবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই দুটি চিকিৎসা যন্ত্রের সফল উৎপাদন শুরু হলে দেশের চিকিৎস খাতে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।

উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্ৰো-ভিসি) ড. মুহাম্মদ শরীফুল ইসলামসহ চিকিৎসা খাত ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!