ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীতে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত ৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৪:০০ পিএম

রাজধানীতে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত ৭

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন কয়েকজন সাধারণ মানুষ। সীমানাপ্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড–মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, টিসিবির পণ্য সংগ্রহের জন্য বহু মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে অপেক্ষমাণ মানুষের ওপর পড়ে। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ডাব বিক্রেতা শাকিব জানান, দেয়াল ধসের সময় সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন তারেক বলেন, নাছিমা বেগম তাদের পাশের বাসায় বসবাস করতেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে তদন্ত চলছে।

এএন

Link copied!