আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ০৩:১২ পিএম
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও মাদ্রাসার শিক্ষার্থী-অভিভাবকদের মারধরের অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপির বাসভবনের সামনে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনো বিক্ষোভ চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির ঠিক বিপরীত পাশে অবস্থিত ‘আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’ নামের একটি প্রতিষ্ঠানের শিশুদের মারধর করেন এমপির মেয়ে। আজ মঙ্গলবার সকালে তিনি আবারও মাদ্রাসার শিশু ও উপস্থিত অভিভাবকদের ওপর চড়াও হন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন তিনি।
জেএইচআর