ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী

জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা দলের শত্রু

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ২৮, ২০২৬, ০৪:২৭ পিএম

জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা দলের শত্রু

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের ওপর যারা ক্ষমতা প্রদর্শন করবে, তারা আমাদের সরকারের শত্রু এবং দলের শত্রু। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেগম খালেদা জিয়ারও শত্রু। মাটির ওপর দাঁড়িয়ে একমাত্র দেশের জনগণই ক্ষমতার মালিক হতে পারে।

মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষকদল এই বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভার আয়োজন করে।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যে সব তরুণ ছাত্রকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, সেই তেলাপোকাদের কারণেই শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে এবং দাবি মানতে তারা বাধ্য হয়েছে। অতএব, যখন-তখন জনগণকে ছোট করা বা তুচ্ছ মনে করার মতো ঔদ্ধত্য যেসব রাজনৈতিক কর্মী দেখায়, তারা দলের ও জনগণের শত্রু। এদের আমি আগেও সাবধান করেছি, এখনও সাবধান করে দিচ্ছি।

তিনি আরও বলেন, ধানের শীষের হাতে যখন ক্ষমতা আসে আর শহীদ জিয়া পরিবারের হাতে যখন শাসন ক্ষমতার দায়িত্ব থাকে, তখন শীর্ষ মহলে ক্ষমতার কোনো অপপ্রয়োগ হয় না। কিন্তু নিচের পর্যায়ে আমরা যদি কেউ ভুলত্রুটি করি, তবে সেই দায় দলের ওপর গিয়ে পড়ে। তাই বিভ্রান্তিকর ও নিষ্ক্রিয় নেতাকর্মীদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। অপরাধ করার সাথে সাথে দলীয় পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে।

উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া এবং সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

একই দিনে তথ্যমন্ত্রী গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আরও দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি কলেজ ক্যাম্পাসে একটি চারা গাছ রোপণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম। এই মেলা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৬-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন মন্ত্রী। একই অনুষ্ঠানে তিনি ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি সুস্থ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে শুধু প্রযুক্তি নির্ভর না হয়ে মাঠমুখী হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়াচর্চা জোরদার করার মাধ্যমে দক্ষ নাগরিক গড়ে তুলতে হবে। এই অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম।

জেএইচআর

Link copied!