ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন মোট ৯০৪ জন। দেশের বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রয়োজনীয় জনসচেতনতা কার্যক্রমও অব্যাহত রয়েছে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

এএন

Link copied!