ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০৫:৩৮ পিএম

সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষক জয়নাল আবেদীন ঘাস কাটার উদ্দেশ্যে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় আঘাত লেগে জয়নাল আবেদীন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল বলেন, জয়নাল আবেদীনের মাথায় আঘাত লেগে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এএন

Link copied!