ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০৬:০২ পিএম

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের আদর্শপাড়ায় বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় উই-এর প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এপ্রিল-জুন/২০২৬ মাসের জেলার অপরাধচিত্র তুলে ধরেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দীন। গত তিন মাসের এবং চলমান মাসের অপরাধচিত্র নিয়ে ফোরামে বিস্তারিত আলোচনা করা হয়।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি এন. এম. শাহ জালালের সভাপতিত্বে সভার ধারণাপত্র উপস্থাপন করেন এবং মূল্যবান বক্তব্য প্রদান করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও প্রধান অতিথি অ্যাডভোকেট সাইদুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে মতামত তুলে ধরেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী এবং সদর থানার সাব-ইন্সপেক্টর মোজাফফর হোসেন।

এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন উই-এর নির্বাহী কমিটির সভাপতি রেবেকা সুলতানা এবং ডিএইচআরএনএস প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘন, অপরাধ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ, ভিকটিম সাপোর্ট, অভিযুক্তদের শাস্তির আওতায় আনা, ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ এবং বিবাহবিচ্ছেদ রোধে অ্যাডভোকেসি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সভায় নেটওয়ার্কের সদস্যরা চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এএন

Link copied!