ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০৮:৪৬ পিএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির অভিযোগ, জুলাই পদযাত্রা শেষ করে নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী তাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়।

ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জে অবস্থানরত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা সফলভাবে শেষ করে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে যাওয়ার সময় হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা পালন করেননি। হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় এবং গাড়িচালক, মিডিয়া কর্মী ও নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও আক্রান্ত হয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের অনেকে গুরুতর আহত হয়েছেন বলে তিনি জানান। কারও হাত ও কারও পা ভেঙে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেওয়া গণতান্ত্রিক আচরণ নয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের সহযোগী ও দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এএন

Link copied!