ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বর্ষায় বড়পুকুরপাড়বাসীর একমাত্র ভরসা নৌকা

শাহনেওয়াজ শাহ, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

শাহনেওয়াজ শাহ, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

জুলাই ২৮, ২০২৬, ০৯:০০ পিএম

বর্ষায় বড়পুকুরপাড়বাসীর একমাত্র ভরসা নৌকা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬ নম্বর পত্তন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পুকুরপাড় গ্রাম এখনো উন্নয়নের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা থাকলেও জনবহুল এই জনপদে আজও নির্মিত হয়নি একটি টেকসই সড়ক। ফলে বছরের পর বছর চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুষ্ক মৌসুমে খেতের আইল ও কাঁচা মাটির পথ দিয়েই কোনো রকমে চলাচল করা সম্ভব হয়। কিন্তু বর্ষা এলেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। তখন যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে ছোট ডিঙি নৌকা। প্রয়োজনের সময় নৌকা না পেলে অনেককেই কোমরসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে হয়।

যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। স্কুল ও মাদ্রাসায় যেতে অনেক শিশু-কিশোরকে নৌকায় করে যাতায়াত করতে হয়। মাঝেমধ্যে নৌকা থেকে পড়ে ভিজে যাওয়ার ঘটনাও ঘটে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে এবং অভিভাবকদের মধ্যে সবসময় উদ্বেগ বিরাজ করছে। একইভাবে কর্মজীবী মানুষকেও প্রতিদিন কর্মস্থলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ ও মাছ ধরা। বর্ষাকালে মাছ শিকার এবং শুকনো মৌসুমে কৃষিকাজের ওপর নির্ভর করেই চলে তাদের সংসার। সীমিত আয়ের মধ্যেও অনেকে নিজ উদ্যোগে জমিতে মাটি ফেলে বসতঘর নির্মাণ করেছেন। তবে সরকারি উন্নয়ন প্রকল্প, টেকসই যোগাযোগ ব্যবস্থা কিংবা প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা এখনো তাদের নাগালের বাইরে।

ধর্মীয় অবকাঠামোর অবস্থাও নাজুক। গ্রামটির মালদ্বীপ পাড়ায় একটি মাত্র জরাজীর্ণ মসজিদ রয়েছে, যা স্থানীয়দের স্বল্প অনুদানে কোনোমতে টিকে আছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে একটি স্থায়ী ও আধুনিক মসজিদ নির্মাণ করা হোক।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও এই জনপদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। তাদের দাবি, দ্রুত একটি টেকসই সড়ক নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় সেতু, শিক্ষা ও ধর্মীয় অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা হোক।

বড়পুকুরপাড়ের মালদ্বীপ পাড়া ঘুরে দেখলে স্পষ্ট হয়, আধুনিক বাংলাদেশের নাগরিক হয়েও এখানকার মানুষ এখনো ন্যূনতম যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগই পারে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটিয়ে স্থানীয়দের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে।

এএন

Link copied!