ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাঙামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুলাই ২৮, ২০২৬, ০৮:৫৬ পিএম

রাঙামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। এ সময় তিনি প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের ৭টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে পুলিশ সুপারকে অভিবাদন জানিয়ে প্যারেড সমাপ্ত করে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের কিট প্যারেড পরিদর্শনের মাধ্যমে সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!