ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জুলাই ২৮, ২০২৬, ০৯:১৮ পিএম

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

গত তিন বছরে কুমিল্লা ১০ ব্যাটালিয়ন ও ৬০ ব্যাটালিয়নের মাধ্যমে ২০ হাজার ২০০টি অভিযান পরিচালনা করে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য আটক ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার সকালে কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির ব্যবস্থাপনায় কুমিল্লা ১০ ব্যাটালিয়ন ও ৬০ ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, সরাইল রিজিয়নের ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত ১,২০০ কিলোমিটার ভারত সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। সর্বশেষ গত ২৬ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালদা নদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী চারজনকে ফেরত পাঠানো হয়েছে। ভারত থেকে এই পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ও অন্যান্য বাহিনীর সহযোগিতা প্রয়োজন ।

তিনি জানান, গত তিন বছরে এই দুই ব্যাটালিয়ন ২০ হাজার ২০০টি অভিযান পরিচালনা করে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য আটক ও জব্দ করেছে। এ সময় ৫২৬ জন আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়েছে এবং পলাতক রয়েছে আড়াই শতাধিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, জেলা প্রশাসক রোজি আক্তার, ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, র‌্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'ক' সার্কেলের পরিদর্শক মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।

বিজিবি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি এবং ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি মোট ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেছে।

এএন

Link copied!