ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে ড. নওশের ওয়ানের যোগদান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০৮:২২ পিএম

হাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে ড. নওশের ওয়ানের যোগদান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. নওশের ওয়ান। মহামান্য রাষ্ট্রপতি ও হাবিপ্রবির চ্যান্সেলরের আদেশক্রমে চার বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন নং ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৫.২৪-১৭২, তারিখ ২৭ জুলাই ২০২৬ অনুযায়ী তিনি আজ প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।

নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আ. ছালাম (মাস্টার) এবং মাতার নাম শিরিনা খাতুন।

তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ফুলবাড়ী উপজেলার সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে প্রথম বিভাগে এসএসসি এবং ফুলবাড়ী সরকারি কলেজ থেকে ১৯৯৪ সালে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে বিএ (অনার্স) ইংরেজি এবং ১৯৯৯ সালে মাস্টার্স (ইংরেজি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক বছর মেয়াদি পিজিডি ইন আইসিটি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

চাকরি জীবনে তিনি ২০০৪ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক (গ্রেড-২) পদে পদোন্নতি পান।

তিনি তিনজন মাস্টার্স (ইংরেজি) শিক্ষার্থীর সুপারভাইজার এবং ১০ জন মাস্টার্স (ইংরেজি) শিক্ষার্থীর কো-সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তার ১৮টি গবেষণা প্রকাশনা প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, তিনি বিভিন্ন সময়ে হাবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদীয় ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএন

Link copied!