ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চালের বাজারে সু-খবরের প্রত্যাশায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ১১:৪৮ এএম

চালের বাজারে সু-খবরের প্রত্যাশায়

চালের সরবরাহ স্বাভাবিক ও সংকট না থাকলেও বেশ কিছুদিন ধরে চালের বাজার অস্থিরতা বিরাজ করছে। নতুন করে চালের দাম না বাড়লেও গত তিন-চার মাস ধরেই দামে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়ে গেছে। তবে আশার আলো দেখাচ্ছে ভারত থেকে চাল আমদানি। গত সপ্তাহ থেকে দিনাজপুরের হিলি ও বেনাপোল স্থলবন্দরসহ সীমান্ত থেকে ভারতীয় চাল বাজারে আসায় চাল দাম কমার প্রত্যাশা করছে ক্রেতা ও বিক্রেতা।

শনিবার রাজধানীর রামপুরা, মধুবাগ, মালিবাগ ও কারওয়ান বাজার যাচাই করে এমন চিত্র পাওয়া গেছে।

চাল ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি শুরু হলেও বাজারে দামের তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে আমদানি প্রক্রিয়া সহজতর ও পরিমাণ বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে, এতে স্বাভাবিকভাবেই দাম কমার সম্ভাবনা রয়েছে। সাধারণ ভোক্তারা তখন কিছুটা স্বস্তি পাবেন।

বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে মিনিকেট চাল কেজি প্রতি ৭৫-৮০ টাকা, আটাশ বালাম ৬৫-৬৮ টাকা, স্বর্ণা মোটা চাল ৫৬-৫৮ টাকা, নাজিরশাইল ৮০-৮৫ টাকা, বাসমতী ৯৫ থেকে ১০০ টাকা, চিনিগুঁড়া চাল ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

যার বিপরীতে খুচরা পর্যায়ে মিনিকেট চালের দাম কেজি প্রতি ৭৮-৮৫ টাকা, আটাশ বালাম কেজি প্রতি ৬৫-৭২ টাকা, নাজিরশাইল ৮৫-৯০ টাকা, স্বর্ণা মোট ৫৫-৬০ টাকা, পাইজাম ৬২ থেকে ৬৫ টাকা, বাসমতী ৯৫-১২০ টাকা ও চিনিগুঁড়া ১৩০-১৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা শাহীন বলেন, চালের দাম বাড়েনি। যা বাড়ার আগেই বেড়েছে। গত তিন-চার মাস ধরে প্রায় একই দামে বিক্রি করছি। তবে ভারতীয় চাল আসা শুরু করেছে, ওই সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

আর রামপুরার এক বিক্রেতা মাহবুব বলেন, গত কিছুদিন ধরেই চালের বেশি দামে চাল বিক্রি করছি। নতুন করে বাড়েনি, আবার কমারও লক্ষণ পাচ্ছি না। শুনছি আমদানি করা চাল বাজারে আসছে। যদি সরবরাহ স্বাভাবিক হয়, তাহলে কমতে পারে দাম।

বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করে দেশের চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চলতি বছরের শুরুতেই আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহারসহ বিভিন্ন উদ্যোগ নেয় সরকার। ফলে আমদানি করা চালের দাম তুলনামূলক কম হওয়ার কথা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু দৈনিক চাল গ্রহণের পরিমাণ ৩২৮ দশমিক ৯ গ্রাম। শহরাঞ্চলে মাথাপিছু চাল গ্রহণের পরিমাণ ২৮৪ দশমিক ৭ গ্রাম। সব মিলিয়ে ১৭ কোটির মানুষের প্রতিদিনের হিসাব ধরে বছরে প্রয়োজন হয় প্রায় ২ কোটি ৬০ লাখ টন চাল। সেখানে গত ২০২৩-২৪ অর্থ বছরে চালের চার কোটি টনের বেশি চাল উৎপাদন করে বাংলাদেশ।

জেএইচআর

Link copied!