ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৬:২৮ পিএম

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর জন্য ২৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি দেশের সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে-বরাত। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিতেও ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। 

জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এতে ঈদুল ফিতরের আগের দু’দিন, ঈদের দিন ও ঈদের পরের দু’দিন অন্তর্ভুক্ত। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১ মে ব্যাংক বন্ধ থাকবে। ২৬ থেকে ৩১ মে পাঁচ দিন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে দু’দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

আশুরা উপলক্ষে ২৬ জুন এবং ১ জুলাই ব্যাংক বন্ধ থাকবে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এই ছুটি কার্যকর হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, ২০২৪ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে তা ২৭ দিন ছিল।

ইএইচ

Link copied!