ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০২:১৩ পিএম

এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছে। নতুন এই আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ব্যাংকের হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) মঙ্গলবার এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন কর্মশালায় মূল উপস্থাপনা প্রদান করেন। তিনি ‘আইএফআরএস ৯-ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস’ বাস্তবায়নের বিভিন্ন ধাপ, বিশেষ করে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল ভিত্তিক ঋণ শ্রেণীকরণ এবং শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংকিং খাতে আইএফআরএস-৯ কার্যকরের নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে।

কর্মশালায় ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এই নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা করবে তাতে কাঠামোগত পরিবর্তন আনবে। এটি আমাদের প্রচলিত নিয়ম-ভিত্তিক কাঠামো থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ডে’ রূপান্তরের সূচনা। এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল বাস্তবায়নের জন্য প্রথম পূর্ণাঙ্গ পদক্ষেপ গ্রহণ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমজি বাংলাদেশ-এর সহযোগী পরিচালক নাজিব উল্লাহ। এছাড়াও, ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ এই গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!