ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাসের সর্বোচ্চ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০২:৫৮ পিএম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাসের সর্বোচ্চ

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার বেলা সোয়া ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নতুন দরের বিস্তারিত বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এ ছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও পাল্লা দিয়ে বেড়েছে- ২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

উল্লেখ্য, টানা তিন দফা বড় উত্থানের পর গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় স্বর্ণের দাম ভরি প্রতি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই হ্রাসকৃত দাম আজ শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেই দাম কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আগের কমানো দামের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে নতুন এই রেকর্ড দাম নির্ধারণ করা হলো।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যের অস্থিরতা এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) সংকটকে এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জেএইচআর

Link copied!