ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্বর্ণের বাজারে বড় ধস: দুই দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি

অর্থনৈতিক প্রতিবেদক 

অর্থনৈতিক প্রতিবেদক 

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:০৭ পিএম

স্বর্ণের বাজারে বড় ধস: দুই দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামে বড় ধরণের পতন ঘটেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো মূল্যবান এই ধাতুর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে। এর আগে গতকাল রবিবার রাতেও ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় স্বর্ণের দাম কমলো মোট ৮ হাজার ৫১৫ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এছাড়া বিশ্ববাজারেও স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের জন্য এই দরপতনকে একটি বড় স্বস্তি হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজুসের নতুন ঘোষণায় স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। মানভেদে প্রতি ভরিতে দাম কমেছে বিভিন্ন পরিমাণে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, যা আগের চেয়ে ৬ হাজার ৫৯০ টাকা কম। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, কমেছে ৬ হাজার ২৮৭ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা, এতে হ্রাস পেয়েছে ৫ হাজার ৩৯০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা, যা আগের তুলনায় ৪ হাজার ৪১০ টাকা কম। উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

স্বর্ণের দামে বড় ধরণের পরিবর্তন আসলেও রূপার বাজারে কোনো নড়চড় হয়নি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৬২৪ টাকাতেই স্থির রয়েছে। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং ১৮ ক্যারেট ২ হাজার ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে একনাগাড়ে ১৪ বার দাম বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে স্বর্ণের দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায়। তবে এবারের টানা দুই দফার পতন গ্রাহকদের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

গহনা ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাস ধরে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছিল এই শিল্প। তবে এখন দাম কমতে শুরু করায় এবং সামনে বিয়ের মৌসুম থাকায় বেচাকেনা আবার চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!