ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৮:০৫ পিএম

স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার ৪ মে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে যায়। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ১১টা ৪০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। ইরানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে।

এই পরিস্থিতির প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলারের বেশি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা নিরাপদ আশ্রয় হিসেবে ডলারে বেশি আস্থা রাখছেন। এতে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে তেলের দাম বৃদ্ধির কারণে ভবিষ্যতে সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনেক বিশ্লেষকের ধারণা, সুদের হার দীর্ঘ সময় বেশি থাকলে ঋণের খরচ বাড়বে, যা বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির দিকে ঠেলে দিচ্ছে।

আজকের বাজারে লেনদেনের পরিমাণও তুলনামূলক কম ছিল। চীন, জাপান এবং যুক্তরাজ্যে সরকারি ছুটি থাকায় এসব দেশের বাজার বন্ধ ছিল, ফলে বৈশ্বিক লেনদেনে ধীরগতি দেখা গেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ ডলার ৪ সেন্টে নেমেছে। এছাড়া প্লাটিনাম ২ দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

সাধারণত আন্তর্জাতিক বাজারের এমন পরিবর্তনের প্রভাব কয়েক দিনের মধ্যেই দেশের বাজারে পড়ে। তাই স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করতে পারেন।

এম জি

Link copied!